Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি

📅 03 September 2026, 06:08 PM | 👁️ পঠিত: 25 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এবার মার্কিন কয়েনে ট্রাম্পের ছবি

আন্তর্জাতিক ডেস্ক -

যুক্তরাষ্ট্রের এক ডলারের নতুন কয়েনে জায়গা পেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতি। দেশটির ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২ সেপ্টেম্বর) কয়েনটি উন্মোচন করেছে ইউএস মিন্ট।

কয়েনের এক পাশে ট্রাম্পের ছবি। সঙ্গে রয়েছে ‘LIBERTY’, ‘IN GOD WE TRUST’ এবং ‘1776–2026’ লেখা। অন্য পাশে রয়েছে প্রেসিডেন্টের সিল ও ২৫০তম বার্ষিকীর প্রতীক।

কয়েনটি আইনগতভাবে বৈধ মুদ্রা হলেও সাধারণ লেনদেনে ব্যাপকভাবে ছাড়ার পরিবর্তে মূলত স্মারক ও সংগ্রহের জন্য বিক্রি করা হচ্ছে।

 

২৫টি কয়েনের এক রোলের দাম নির্ধারণ করা হয়েছে ৬১ ডলার এবং ১০০ কয়েনের ব্যাগের দাম ১৫৪ ডলার ৫০ সেন্ট। বিক্রি শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই মিন্টের ওয়েবসাইটে কয়েনটি স্টক-আউট হয়ে যায়।

যুক্তরাষ্ট্রে সাধারণভাবে জীবিত ব্যক্তির প্রতিকৃতি মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে ২০২০ সালের একটি আইনের বিশেষ বিধান ব্যবহার করে ২০২৬ সালের ২৫০তম বার্ষিকী উপলক্ষে এই কয়েন তৈরির অনুমোদন দেওয়া হয়েছে।কয়েনটির রং সোনালি হলেও এতে কোনো স্বর্ণ নেই। এতে ৮৮ দশমিক ৫ শতাংশ তামা এবং বাকি অংশে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল রয়েছে। এর মাধ্যমে ট্রাম্প প্রায় এক শতাব্দী পর যুক্তরাষ্ট্রের মুদ্রায় থাকা প্রথম জীবিত প্রেসিডেন্ট হিসেবে নজির গড়লেন।

মে মাসে ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছিলেন, ট্রাম্পের ছবি সংবলিত নতুন ২৫০ ডলারের নোট ইস্যুর পরিকল্পনা করছে মার্কিন প্রশাস। চলতি বছরের মার্চে ট্রেজারি বিভাগ জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় ট্রাম্পের স্বাক্ষর যুক্ত করা হবে—যা কোনো ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রথম।
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]