Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 09 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিলেটে যাত্রা শুরু করল ‘ভিসা ভিস্তা ইন্টারন্যাশনাল’

📅 06 September 2026, 08:26 PM | 👁️ পঠিত: 57 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেটে যাত্রা শুরু করল ‘ভিসা ভিস্তা ইন্টারন্যাশনাল’

সিলেটে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক শিক্ষা, কর্মসংস্থান ও ভ্রমণসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ভিসা ভিস্তা ইন্টারন্যাশনাল’। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সিলেট নগরীর জিন্দাবাজার এলাকার সিলেট সিটি সেন্টারের ৬ষ্ঠ তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন সিলেট ইবনে সিনা হাসপাতালের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান ও জৈন্তাপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন।

অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও ভ্রমণের ক্ষেত্রে আগ্রহী মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এ ক্ষেত্রে সঠিক তথ্য, পরামর্শ ও পেশাদার সেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিসা ভিস্তা ইন্টারন্যাশনাল সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সিলেটের মানুষের জন্য প্রতিষ্ঠানটি একটি নির্ভরযোগ্য আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানে পরিণত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ভিসা ভিস্তা ইন্টারন্যাশনাল সিলেটের তরুণদের বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং বৈধভাবে বিদেশ যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সততা, স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান করলে প্রতিষ্ঠানটি অল্প সময়ের মধ্যেই মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হবে।

তিনি বলেছেন, বর্তমানে বিদেশে পড়াশোনা ও কর্মসংস্থানের জন্য অনেক তরুণ আগ্রহী। তাদের সঠিক দিকনির্দেশনা দেওয়া অত্যন্ত জরুরি। ভিসা ভিস্তা ইন্টারন্যাশনাল দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে এটি সিলেটের মানুষের জন্য একটি আস্থাশীল প্রতিষ্ঠানে পরিণত হবে।

মাওলানা হাবিবুর রহমান আরও বলেছেন, শুধু ব্যবসায়িক সাফল্য নয়, মানুষের কল্যাণ ও বৈধ অভিবাসনে সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটি সুনাম অর্জন করবে—এটাই প্রত্যাশা। তিনি ভিসা ভিস্তা ইন্টারন্যাশনালের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে ভিসা ভিস্তা ইন্টারন্যাশনালের তিন প্রতিষ্ঠাতা শাহরিয়ার রাসেল, আতাউল গনি খান ইমন ও তানু কবিরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতারা বলেছেন, মানুষের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আন্তর্জাতিক মানের সেবা দেওয়াই তাদের প্রধান লক্ষ্য। বিদেশে উচ্চশিক্ষা, কর্মসংস্থান ও ভ্রমণের ক্ষেত্রে আগ্রহীদের সঠিক তথ্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি সেবায় স্বচ্ছতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে তারা কাজ করবেন।

তারা আরও বলেছেন, সিলেটের মানুষের জন্য একটি নির্ভরযোগ্য ও আস্থাশীল প্রতিষ্ঠান হিসেবে ভিসা ভিস্তা ইন্টারন্যাশনালকে গড়ে তুলতে তারা দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন। গ্রাহকদের সন্তুষ্টি ও সেবার মান বজায় রেখে প্রতিষ্ঠানটিকে দেশের অন্যতম বিশ্বস্ত আন্তর্জাতিক সেবা প্রতিষ্ঠানে পরিণত করাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে বক্তারা উদ্যোক্তাদের নিষ্ঠা, পরিশ্রম ও দূরদর্শী পরিকল্পনার প্রশংসা করে প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]