Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 07 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব

📅 07 September 2026, 02:21 PM | 👁️ পঠিত: 9 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে তিনি এ কথা জানান।

স্থানীয় সরকার নির্বাচন ইস্যুতে আখতার আহমেদ বলেন, ‘স্থানীয় নির্বাচনে সাংবাদিকদের কার্ড ইস্যু প্রসঙ্গে ২৪ সেপ্টেম্বরের মধ্য প্রস্তাবনা দিবে কমিটি। পরবর্তীতে সে হিসেবে সিদ্ধান্ত নেবে ইসি।’নির্বাচনের পোস্টার নিয়ে ইসি সচিব বলেন, ‘পোস্টারের ব্যবহার থাকছে না।’

তিনি আরও বলেন, ‘স্থানীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য নেই। তবে ভোট একাধিক ধাপে করা হবে। ৩/৫/৯ ধাপে হতে পারে।’

ভোট ইস্যুতে তিনি বলেন, ‘উপজেলা ভিত্তিক হিসাব করে প্রতিটি ইউনিয়নে ভোট হবে।’

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]