Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 15 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

📅 14 September 2026, 11:16 AM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তরুণদের দক্ষতা উন্নয়নে নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬ উদ্বোধন

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক-

রাঙ্গামাটি, নানিয়ারচর পার্বত্য চট্টগ্রামে জনসাধারণের কল্যাণে বাংলাদেশ সেনাবাহিনীর চলমান সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে "মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬” কার্যক্রম ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হয়েছে। নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর দিক নির্দেশনায় জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।

১৩ সেপ্টেম্বর হতে ২৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নানিয়ারচর জোন সদরে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ চল‌বে। প্রশিক্ষণে পার্বত্য এলাকার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর তরুণদের সম্পৃক্ত করা হয়েছে। প্রশিক্ষণার্থীদের মোবাইল সার্ভিসিং এর মৌলিক ধারণা, মোবাইল ফোনের বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ ও মেরামত প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট বিভিন্ন টুলস ব্যবহারের বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর মোবাইল ফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়; শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, তথ্যপ্রযুক্তি এবং দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে এর ব্যবহার অপরিহার্য। তাই মোবাইল সার্ভিসিংয়ের মতো একটি বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জন প্রশিক্ষণার্থীদের জন্য ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠতে পারে।

পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলা, তাদের কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে প্রশিক্ষণার্থীরা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে পারবে বলে আশা করা হচ্ছে।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনকালে নানিয়ারচর জোনের উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম বলেন, শিক্ষিত ও দক্ষ মানবসম্পদ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। তরুণদের বাস্তবমুখী কারিগরি দক্ষতায় দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে পাহাড়ি ও বাঙালি তরুণদের যৌথভাবে প্রশিক্ষণে সম্পৃক্ত করার মাধ্যামে পারস্পরিক সহযোগিতা, সৌহাদ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। উল্লেখ্য যে, নানিয়ারচর জোনের পক্ষ থেকে উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল প্রশিক্ষণার্থীদেরকে মোবাইল সার্ভিসিং টুলস্ এবং অন্যান্য সার্ভিসিং দ্রব্য সামগ্রী প্রদান করা হয়েছে। বর্ণিত মোবাইল সার্ভিসিং টুলস্ গুলো প্রশিক্ষণার্থীদের বাস্তবমুখী কারিগরি দক্ষতা অর্জনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আধুনিক ও কারিগরি শিক্ষায় সম্পৃক্ত করার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সামাজিক সম্প্রীতি ও আর্থ-সামাজিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]