মরমী কবি আরিজা খাতুন এর ২৩তম মৃত্যুবার্ষিকী আগামী ২০ সেপ্টেম্বর রবিবার। এ উপলক্ষে সিলেট শহরের কাজীটুলাস্থ হজরত রকীব শাহ্ (রহ.)-এর মাজার প্রাঙ্গণে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ১৯ সেপ্টেম্বর শনিবার সমস্ত দিনব্যাপী কোরানখানি, বাদ মাগরিব মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন বাদ এশা মরমী কবি আরিজা খাতুন এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। পরদিন ২০ সেপ্টেম্বর রবিবার সমস্ত দিনব্যাপী কোরানখানি, সন্ধ্যায় মিলাদ মাহফিল এবং রাতে সামা মাহফিল ও ভক্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানমালায় অংশগ্রহণের জন্য মরহুমার পুত্র, রকীব শাহ্ রিসার্চ সেন্টারের চেয়ারম্যান ড. কাজী কামাল আহমদ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি