Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 22 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

📅 21 September 2026, 02:04 PM | 👁️ পঠিত: 48 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পুলিশের উচ্চপর্যায়ের ৪ কর্মকর্তাকে বদলি

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

বিসিএস (পুলিশ) ক্যাডারের চার ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ-১ শাখা) এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব পদায়নের আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।একইভাবে চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রুহুল কবীর খানকে বদলি করে ডিএমপির উপপুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে। পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলামকে বাগেরহাটের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

স্পেশাল ব্রাঞ্চের (এসবি) পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারকে চুয়াডাঙ্গার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]