Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার খাদ্য, বস্ত্র ও খেলনা বিতরণ

📅 22 September 2026, 08:38 PM | 👁️ পঠিত: 18 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ছোটমণি নিবাসের শিশুদের মধ্যে লায়ন্স ক্লাব অব  সিলেট সুরমার খাদ্য, বস্ত্র ও খেলনা বিতরণ

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার উদ্যোগে নগরীর বাগবাড়ি এলাকায় সরকারি শিশু পরিবার (ছোটমণি নিবাস) এর সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী, নতুন বস্ত্র এবং খেলনা বিতরণ করা হয়েছে।

মানবিক সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ছোটমণি নিবাস প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে শিশুদের হাতে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

লায়ন্স ক্লাব অব সিলেট সুরমা’র প্রেসিডেন্ট লায়ন বাবলী চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি লায়ন সানজিদা খানম এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন লায়ন্স জেলা ৩১৫বি-১-এর জেলা গভর্নর লায়ন খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান, এমজেএফ। বক্তব্য রাখেন লায়ন আসমা কামরান, লায়ন নাজনীন হোসেন, লায়ন খায়রুন্নেছা শেলী, লায়ন আছিয়া খানম শিকদার, লায়ন সেলিনা বাসিত, ছোটমণি নিবাসের উপ-তত্ত্বাবধায়ক (অতিরিক্ত দায়িত্বে) জাহানারা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন  বলেন, ছোটমণি নিবাসেরনিষ্পাপ শিশুরা সমাজেরই অংশ। তাদের মুখে একটুখানি হাসি ফোটানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছোটমণি নিবাসের শিশুদের আনন্দ দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা বিশ্বাস করি, সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলো এগিয়ে এলে এই শিশুরা কখনোই নিজেদের একা ভাববে না। আমরা ভবিষ্যতেও এই শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদনের জন্য আমাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।

অনুষ্ঠানে ছোটমণি নিবাসের কর্মকর্তারা লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার এই মানবিক উদ্যোগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। রঙিন খেলনা ও নতুন পোশাক পেয়ে নিবাসের শিশুদের মাঝে অন্যরকম এক আনন্দের জোয়ার মেতে ওঠে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]