Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 23 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

📅 22 September 2026, 08:45 PM | 👁️ পঠিত: 30 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাজশাহীর জেলা প্রশাসক মহোদয়ের হাতে পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

বিশেষ প্রতিবেদন, রাজশাহী -

পঞ্চম ফেডারেশন কাপ তায়কোয়ানডো প্রতিযোগিতার জুনিয়র মহিলা বিভাগে রানার্সআপ ট্রফি অর্জন করেছে রাজশাহী তায়কোয়ানডো দোজাং। অর্জিত এই গৌরবোজ্জ্বল ট্রফি আনুষ্ঠানিকভাবে রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি কাজী শহিদুল ইসলামের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজ ২২ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে এই ট্রফি হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোজাম্মেল হক, রাজশাহী তায়কোয়ানডো দোজাং এর সভাপতি ও বাংলাদেশ কৃষক দল রাজশাহী মহানগর শাখার আহবায়ক শরিফুজ্জামান শামীম এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাইফুদ্দীন। আরও উপস্থিত ছিলেন রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের সাধারণ সম্পাদক ও প্রধান প্রশিক্ষক মো মোজাফফর হোসেন বুলু।

এছাড়া তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর কার্যক্রমে রাজশাহী তায়কোয়ানডো দোজাংয়ের অন্যান্য প্রশিক্ষক, প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণও উপস্থিত ছিলেন। ট্রফি গ্রহণের পর জেলা প্রশাসক মহোদয় জুনিয়র মহিলা বিভাগে দলের এই সাফল্যের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানান।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]