Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 27 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

📅 26 September 2026, 10:42 PM | 👁️ পঠিত: 18 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিএনজি শ্রমিক নেতা তিতাসকে অপহরণ ও সাজানো মামলায় গ্রেফতারের প্রতিবাদে শাহী ঈদগাহ উপ-পরিষদের মানববন্ধন

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত শাহী ঈদগাহ উপ-পরিষদের সাবেক মেম্বার ও আম্বরখানা পয়েন্টের লাইনম্যান মো. তিতাস খানকে অন্যায়ভাবে অপহরণ, নির্যাতন এবং মিথ্যা মামলা দিয়ে পুলিশে দেওয়ার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শাহী ঈদগাহ উপ-পরিষদের উদ্যোগে শাহী ঈদগাহ পয়েন্টে সর্বস্তরের শ্রমজীবী পরিবহন শ্রমিকদের অংশগ্রহণে এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
শাহী ঈদগাহ উপ পরিষদের আহবায়ক ও সাবেক সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য, মহানগর উপ কমিটির সহ-সভাপতি ও শাহীঈদগাহ উপ পরিষদের সাবেক সম্পাদক এম বরকত আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক চালক জোট-২০৯৭ এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হুসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির কল্যাণ সম্পাদক ও আম্বরখানা-সালুটিকর উপ পরিষদের সভাপতি মোঃ আব্দুল মান্নান, ৭০৭-এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর শ্রমিক দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, চালক জোট-২০৯৭ এর দরগা উপ কমিটির সভাপতি রইমুল ইসলাম, বালুচর উপ পরিষদের সভাপতি শ্রমিক দল নেতা আলী হুসেন, মুক্তিযোদ্ধা উপ পরিষদের সম্পাদক মোঃ রাসেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক জগলু আহমেদ, বিপ্লব আহমেদ, ৭০৭-এর শাহী ঈদগাহ উপ পরিষদের সাবেক সভাপতি শাহা আলম, সুরজ মিয়া, হানিফ আহমেদ, তিতাসের ছোট ভাই লিমন আহমদ, সাবেক সাংগঠনিক শোখ বাবুল মিয়া, আব্দুর রহীম, জাহিদ হোসেন মুল্লা, শাহীন আহমদ, অহিদ মিয়া, মুসলিম সরকার, সোহেল আহমেদ, বর্তমান ঈদগাহ কমিটির আনামত হোসেন ফগু, শাহা আলম, রুকন আহমদ  হুমায়ুন আহমেদ, জাকির, বাবুল মিয়া রিপন মিয়া কাদির, সহ বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন  রাজনৈতিক সংগঠন সামজিক সংগঠন নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, লাইনম্যান মো. তিতাস খান আম্বরখানা পয়েন্টে দায়িত্ব পালনরত (ডিউটি) অবস্থায় ছিলেন। সেখান থেকে টিলাগড় উপ-পরিষদের সভাপতি নুরুল ইসলাম খানের নেতৃত্বে একদল লোক তাঁকে অন্যায়ভাবে অপহরণ করে তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাঁর ওপর অমানুষিক নির্যাতন চালানো হয় এবং পরিকল্পিতভাবে মাদক ও চাকু দিয়ে মিথ্যা সাজানো মামলা ফাঁসিয়ে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সমাবেশ থেকে শ্রমিক নেতৃবৃন্দ অবিলম্বে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা নিরীহ শ্রমিক তিতাসের বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।
একইসাথে, অপহরণ ও মিথ্যা নাটক সাজানোর ঘটনার সাথে জড়িত টিলাগড় উপ-পরিষদের সভাপতিসহ কমিটির চিহ্নিত আসামীদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান বক্তারা। অন্যথায় সিলেটের সর্বস্তরের পরিবহন শ্রমিকদের সাথে নিয়ে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুঁশিয়ারি ব্যক্ত করেন তাঁরা।
মানববন্ধনে শাহী ঈদগাহ উপ-পরিষদের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের সিএনজি চালক ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]