Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 30 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান

📅 29 September 2026, 01:39 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে সিলেট জেলা শাখার আহ্বান

আগামী ২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যাপকভাবে সফল ও সার্থক করার লক্ষ্যে বিশেষ আহ্বান জানিয়েছে জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখা। ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে বিকেল ৩টায়  এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখার আহ্বায়ক মো. সাহেদ আহমদ এবং সদস্য সচিব মো. মস্তাক আহমদ মোস্তাকের দিকনির্দেশনায় সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি এই আহ্বান জানানো হয়।
সিলেট জেলার অন্তর্ভুক্ত সকল উপজেলা ও থানা শাখার রাজপথের সংগ্রামী সহযোদ্ধাদের স্ব-স্ব শাখার ব্যানার ও ফেস্টুনসহ নির্দিষ্ট সময়ে সভাস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে সুন্দর, শৃঙ্খলাবদ্ধ ও সার্থক করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তিই জিয়া মঞ্চের মূল অঙ্গীকার।
জিয়া মঞ্চ, সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক জুনেদ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]