Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য : হুমায়ূন কবির শাহীন

📅 10 October 2026, 01:05 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ  বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য : হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃঢ় ও যোগ্য নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশকে একটি উন্নত, স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে কাজ করছে। আমাদের শিশু-কিশোরদের জন্য একটি নিরাপদ ও সম্ভাবনাময় বাংলাদেশ বিনির্মাণ করাই এই সরকারের মূল লক্ষ্য। আজকের শিশুরাই আগামী দিনে এই উন্নয়ন ও অগ্রযাত্রার হাল ধরবে। তাই তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।

শুক্রবার (০৯ অক্টোবর) বাদ আসর হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির উদ্যোগে আয়োজিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এব কথা বলেন। এর আগে জিশিস সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সাথে নিয়ে মাজার জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের শুভ সূচনা ও নতুন যাত্রা শুরু করেন নেতৃবৃন্দ।

হুমায়ূন কবির শাহীন দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে জিশিস কর্মীদের প্রতিটি ঘরে ঘরে দেশপ্রেম ও উন্নয়নের বার্তা পৌঁছে দিতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশজুড়ে যে নতুন রাজনৈতিক ও সামাজিক সংস্কার এবং অর্থনৈতিক সমৃদ্ধির ধারা শুরু হয়েছে, তার সুফল প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সিলেট জেলা ও মহানগরীর প্রতিটি স্তরে সংগঠনকে শক্তিশালী করতে হবে যেন তৃণমূলের শিশু-কিশোররা সুস্থ সংস্কৃতি ও মেধা বিকাশের মাধ্যমে আগামী দিনে দেশের সম্পদে পরিণত হতে পারে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি এ কে এম শাহজাহান, জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর শাখার আহবায়ক শেখ কবির আহমদ, জেলা শাখার আহবায়ক সৈয়দ মোস্তাক আলী, সদস্য সচিব আজিজুল হক, মহানগর শাখার সদস্য সচিব আপ্তাব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমদ, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ সেলিম আহমদ, যুগ্ম আহবায়ক আবু খালেদ রাজা প্রমুখ। মাজার জিয়ারত ও সভা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনাসহ শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]