Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 15 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

📅 14 October 2026, 01:28 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা টঙ্গীর ওষুধ কারখানা আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -

গাজীপুরের টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যালসের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুন নেভাতে সহযোগিতায় নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) ১২টা ৪৫ মিনিটের দিকে সেনাবাহিনীর একটি দল তাদের নিজস্ব পানির টাঙ্কি নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।  


এর আগে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১৬ ইউনিট কাজ করছে। আরও ৩টি ইউনিট রাস্তায় রয়েছে। সড়কে শ্রমিক বিক্ষোভের কারণে যোগ দিতে দেরি হচ্ছে।  এর আগে একইদিন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বিবেচনায় অতিরিক্ত ইউনিট পাঠানো হচ্ছে।

এদিকে ওষুধ কারখানায় আগুন লাগার ঘটনায় আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]