Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

এবার আনুষ্ঠানিকভাবে ফুটবলে নাম লেখালেন বোল্ট

📅 08 August 2018, 08:05 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এবার আনুষ্ঠানিকভাবে ফুটবলে নাম লেখালেন বোল্ট
খেলাধুলা ডেস্ক:: বিচ্ছিন্নভাবে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড, দক্ষিণ আফ্রিকার সানডাউনস ও নরওয়ের স্ট্রমগোসেট ক্লাবের সাথে অনুশীলন করলেও অবশেষে অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট ম্যারিনার্সের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন বোল্ট। অনির্দিষ্টকালের জন্য ক্লাবের সাথে অনুশীলন করার চুক্তি করেছেন বোল্ট, এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্লাবটি। এই চুক্তি মোতাবেক ক্লাবটির খেলোয়াড় হিসেবে তালিকাবদ্ধ হবেন না বোল্ট। তবে নিয়মিতই দলের সাথে অনুশীলন ও প্রস্তুতিমূলক ম্যাচগুলো খেলতে পারবেন ৩১ বছর বয়সী এই জ্যামাইকান। তালিকাভুক্ত খেলোয়াড় না হলেও ফুটবল ক্লাবের সাথে চুক্তিবদ্ধ হয়েই রোমাঞ্চিত বোল্ট। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ায় (ক্লাবে) আসতে পেরে আমি অনেক বেশি রোমাঞ্চিত। পেশাদার ফুটবল খেলাটা আমার জন্য একটা স্বপ্নের মতো। আমি জানি যে এখানে আমি ফুটবলের সাথে অনেক বেশি জড়িত থাকবো এবং অনুশীলন করে নিজেকে অস্ট্রেলিয়ান লিগের জন্য প্রস্তুত করবো।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]