Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 04 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচি

📅 04 November 2026, 04:23 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির কর্মসূচি

 সিলেট মহানগর বিএনপি,কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ নভেম্বর শনিবার সকাল ৯টায় মহানগর বিএনপির তোপখানাস্থ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া দিবসটি উপলক্ষে ওই দিন দুপুর ৩টায় সিলেট রেজিস্টারি মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন এবং সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এক বিবৃতিতে এই কর্মসূচি সফল করার জন্য মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ড, বিভিন্ন থানা কমিটি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।-বিজ্ঞপ্তি

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]