Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 04 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সিলেটের খবর

কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

📅 04 November 2026, 05:17 PM | 👁️ পঠিত: 6 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কালী পূজায় পটকা বর্জন ও বিক্রি বন্ধের দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনারকে পূজা উদযাপন ফ্রন্টের স্মারকলিপি

আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক বিস্ফোরক পটকা বর্জন, ক্রয়-বিক্রি বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সিলেট জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মোর্শেদ শামীম বিপিএম এর কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর।
মঙ্গলবার (০৩ নভেম্বর) দুপুরে সংগঠনটির মহানগর শাখার নেতৃবৃন্দ প্রশাসক ও পুলিশ কমিশনারের হাতে এ  স্মারকলিপি তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহ্বায়ক অর্জুন ঘোষ, সদস্য সচিব উজ্জ্বল রঞ্জন চন্দ, জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক অর্পণ ঘোষ, মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক অঙ্গগ দে, সুব্রত দে সুমিত, দীলিপ কুমার চন্দ, বিশ্বজিৎ সরকার সহ নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আগামী ০৮ নভেম্বর রবিবার সনাতন ধর্মাবলম্বীদের কালী পূজা অনুষ্ঠিত হবে। পূজা উপলক্ষে সিলেট মহানগরীর বিভিন্ন পয়েন্টে বিশেষ করে মহাজনপট্টি ও বন্দরবাজার এলাকায় প্রকাশ্যে ক্ষতিকর বিস্ফোরক পটকা বিক্রি করা হয়, যা অতি সহজে সর্বসাধারণের হাতে পৌঁছে যায় এবং জনজীবনে বিরক্তি ও নিরাপত্তার হুমকি সৃষ্টি করে।-বিজ্ঞপ্তি
 

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]