Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 09 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

প্রবাসী কবি আব্দুছ ছালাম চৌধুরীকে সংবর্ধনা আর ১২টি বই প্রকাশনা

📅 08 November 2026, 11:10 AM | 👁️ পঠিত: 43 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রবাসী কবি আব্দুছ ছালাম চৌধুরীকে সংবর্ধনা আর ১২টি বই প্রকাশনা

সাহিত্য ডেস্ক -

সিলেটে একযোগে ১২টি বইয়ের প্রকাশনা,এ যেন এক মিনি বইমেলা। প্রকাশিত বইগুলোর মধ্যে রয়েছে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি আব্দুছ ছালাম চৌধুরীর একক ১১টি এবং তাঁর সহধর্মিণী তাহমিনা সুলতানা চৌধুরীর কাব্যগ্রন্থ ‘বৈরী নদীর বাঁকে’। এই ১২টি বই প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার দুপুরে সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় কবি আব্দুছ ছালাম চৌধুরীসহ অতিথিবৃন্দ একযোগে এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন।

বক্তব্য দেন বাংলাদেশ সাংবাদিক লেখক অক্য ফোরাম এর সিলেট মহানগরের সভাপতি ফুয়াদ বিন রশীদ বলেন-স্বদেশ প্রেমের গভীর চেতনা হৃদয়ে ধারণ করে আমাদের প্রিয় কবি সালাম চৌধুরী এসেছেন এই পূণ্যভূমি আমাদের ভালোবাসার সিলেটে। তার এই আগমন আমাদের জন্য আনন্দের,গৌরবের এবং নিঃসন্দেহে এক অনন্য প্রাপ্তি। কবীর সঙ্গে আমার পূর্ব পরিচয় ছিল না। তবে কবি লুৎফুর রহমান চৌধুরীর কাছ থেকে কবি সালাম চৌধুরী সম্পর্কে অনেক প্রশংসা শুনেছি। তার কবিসত্তা, সাহিত্যচর্চা ও সৃজনশীলতার কথা শুনে, মনে মনে তার প্রতি এক ধরনের শ্রদ্ধা ও ভালোবাসা তৈরি হয়েছিল। ভোরের আঙ্গিনা সাহিত্য ফোরাম ইউকের ওয়ালে তার অনেক কবিতা পড়েছি, গানও শুনেছি। তার সাহিত্যকর্মের সঙ্গে পরিচিত হতে হতে আজকের এই সরাসরি সাক্ষাৎ আমার কাছে হয়ে উঠেছে আরো আনন্দময় আরো স্মরণীয়। প্রিয় কবি আপনাকে জানাই আন্তরিক অভিনন্দন। হৃদয়ের গভীর থেকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা। কবির উপস্থিতি আমাদের এই সাহিত্যিক মিলনমেলাকে আরো প্রাণবন্ত আরো আনন্দময় করে তুলেছে। শ্যামল সিলেট সাহিত্য পরিবারকে ধন্যবাদ, এমন একটি সুন্দর আয়োজন করার জন্য।

 

তবে বালাগঞ্জের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কবি, গীতিকার, ছড়াকার ও গল্পকার আব্দুছ ছালাম চৌধুরী দীর্ঘদিন ধরে সাহিত্যসাধনা চালিয়ে যাচ্ছেন।

ইতোপূর্বে তাঁর আরও ৬টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রকাশের অপেক্ষায় রয়েছে আরও ৪টি গল্পগ্রন্থ।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]