Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 21 নভেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সাদা পাথরে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম আনন্দ ভ্রমণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

📅 20 November 2026, 02:24 PM | 👁️ পঠিত: 50 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাদা পাথরে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম আনন্দ ভ্রমণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক-

বাংলাদেশ লেখক সাংবাদিক ঐক্য ফোরাম সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে আনন্দ ভ্রমণ, বৃক্ষরোপণ ও সাংগঠনিক মতবিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী এ আয়োজন সংগঠনের সদস্যদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক আনন্দঘন উপলক্ষ হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সদস্যরা পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দুটি ফলজ বৃক্ষ রোপণ করেন। বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন করে সকলে সাদা পাথরের মনোরম প্রাকৃতিক পরিবেশে আনন্দ ভ্রমণে অংশ নেন। প্রকৃতির সৌন্দর্যের মাঝে সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য, আড্ডা ও মতবিনিময়ে দিনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও স্মরণীয়।

আনন্দ ভ্রমণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সংগঠনের ঐক্য এবং অগ্রগতির এক সুন্দর মুহূর্ত হিসেবে সবার কাছে পরিগণিত হয়। এ আয়োজন সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং আগামী দিনের সাংগঠনিক পথচলায় নতুন নেতৃত্বের বিকাশ, সংগঠনকে আরও শক্তিশালী করা ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছানোর নানা দিক নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, নেতৃত্বের দায়িত্বশীলতা, সদস্যদের পারস্পরিক সহযোগিতা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সদস্যরা ঐক্যবদ্ধভাবে সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ লেখক সাংবাদিক ঐক্য ফোরাম সিলেট মহানগর শাখার সভাপতি কবি ফুয়াদ বিন রশীদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শরীফ গাজী, সাংগঠনিক সম্পাদক নির্জন আমিন, সংগঠনের উপদেষ্টা মো. এনামুল হক, মহিলা সম্পাদিকা রোকসানা বেগম, ডা. নাবিলা এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সাদা পাথরের মনোরম পরিবেশে আয়োজিত এ আনন্দ ভ্রমণ, বৃক্ষরোপণ ও মতবিনিময় কর্মসূচি সংগঠনের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধন, ঐক্য ও সাংগঠনিক চেতনার এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও সফলতার পথে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]