Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ ঘোষণা

📅 14 August 2018, 07:21 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ ঘোষণা
নিউজ ডেস্ক:: আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঐ দিন রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দিয়েছে দলটি। আজ মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন। রিজভী বলেন, ‘আমরা ১ সেপ্টেম্বর আমাদের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চাইবো। এ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় ও ডিএমপি কমিশনারকে চিঠি দেয়া হবে। আমরা আশা করছি সমাবেশের অনুমতি পাবো।’ তিনি বলেন, ‘আগামীকাল আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে তার মুক্তি ও রোগমুক্তির কামনায় সারাদেশে পূর্বঘোষিত মিলাদ মাহফিল পালিত হবে। ঢাকায় হবে সকাল ১১টায় নয়াপল্টনে।’ সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]