Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
ধর্মকর্ম

হজ করতে গিয়ে ৬৯ বাংলাদেশির মৃত্যু

📅 23 August 2018, 07:49 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হজ করতে গিয়ে ৬৯ বাংলাদেশির মৃত্যু
নিউজ ডেষ্ক:: চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে ৬৯ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৫৮ জন পুরুষ ও ১১ জন নারী। মৃত ৬৯ জনের মধ্যে মক্কায় ৪৭ জন, মদিনায় ছয়জন, জেদ্দায় দুইজন, মিনায় আটজন ও আরাফাতে ছয়জন মারা যান। সর্বশেষ গতকাল মক্কায় শামসুল ইসলাম নামে এক হাজি নিহত হয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বাড়ি কুমিল্লা জেলায়। পাসপোর্ট নম্বর বিকিউ (০৯৭৭০৭৭)। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ৭৯৮ জন হজযাত্রী সৌদি আরবে যান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন হজ করতে গেছেন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট ও শেষ ফিরতি ফ্লাইটটি দেশে পৌঁছাবে আগামী ২৬ সেপ্টেম্বর।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]