Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

খালেদা জিয়াকে বাসার খাবার খেতে দেওয়া হয়নি

📅 23 August 2018, 07:53 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেষ্ক:: ঈদের দিন খালেদা জিয়াকে বাড়ি থেকে নেওয়া খাবার খেতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এটা নজিরবিহীন ও অমানবিক ঘটনা। সেজন্য দেশনেত্রী খালেদা জিয়া না খেয়েই ছিলেন বলে আমরা জানতে পেরেছি। বুধবার রাত ৮টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিং করে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া, তিনি তিনবার এই দেশের প্রধানমন্ত্রী ছিলেন, দুইবার বিরোধী দলের নেতা ছিলেন, তিনি গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন তার সঙ্গে যে আচরণটা আজকে করা হয়েছে এটা অমানবিক। অতীতে কখনো এ ধরনের ঘটনা ঘটেনি। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অভিযোগ করে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার স্বজনরা দেখা করতে গেলে কারা কর্তৃপক্ষ দেশনেত্রী খালেদা জিয়ার স্বজনদের বলেছে যে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ, সরকারের নির্দেশ। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]