Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ

📅 06 September 2018, 06:18 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পাকিস্তানকে হারিয়ে সেমির পথে বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক::৮৫তম মিনিটে অপেক্ষার অবসান। তপু বর্মনের হেড ঠিকানা খুঁজে পাওয়ার সঙ্গে সঙ্গে গ্যালারিতে আসা ফুটবলপ্রেমীরা উল্লাসে ফেটে পড়ল। বাকিটা সময় এ গোল ধরে রেখে পাকিস্তানকে হারিয়ে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার পথে অনেকটাই এগিয়ে গেল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছিল জেমি ডের দল। ৩ করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে তৃতীয় স্থানে পাকিস্তান। বৃহস্পতিবার ভুটানকে ৪-০ গোলে হারানো নেপাল রয়েছে দ্বিতীয় স্থানে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]