Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই কারাগারে যাচ্ছে

📅 16 September 2018, 08:03 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডের রিপোর্ট কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছে যাবে। খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ রোববার এ রিপোর্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন এর কাছে জমা দেয়া হয়েছে। রিপোর্টটি জমা দিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আবদুল জলিল চৌধুরী। ডা. মো. আবদুল জলিল জানান, হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে কারাগারে পৌঁছে যাবে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তিনি বলেন, তার শরীরের জয়েন্টে জয়েন্টে সমস্যা দেখা দিয়েছে। হাত-পা কাঁপে। তাকে কারাগারে রেখে চিকিৎসা দেয়া সম্ভব না। হাসপাতালে নিয়ে তাকে চিকিৎসা দিতে হবে। এদিকে শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন প্রতিবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পেয়েছি। কিছুক্ষণের মধ্যেই কারাগারে পৌঁছে দিব।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]