Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

মাশরাফি বাহিনীকে অভিনন্দন জালালেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

📅 27 September 2018, 06:13 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: শক্তিশালী পাকিস্তানকে ৩৭ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুর্দান্ত এ জয়ে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাষ্ট্রপতির কার্যালয়ের গণমাধ্যম অনুবিভাগ থেকে পাঠানো বার্তায় মাশরাফি বাহিনীকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে জয়ের এই ধারা ধরে রাখতে খেলোয়াড়দের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে বাংলাদেশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]