Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

সৌদি বাদশাহর পদত্যাগ দাবি প্রিন্সের

📅 17 October 2018, 02:33 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সৌদি বাদশাহর পদত্যাগ দাবি প্রিন্সের
আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন দেশটির সরকারবিরোধী প্রিন্স খালেদ বিন ফারহান আলে সৌদ। বাদশহা আব্দুল আজিজ ও তার পরিবার সৌদি আরবে জনপ্রিয়তা হারিয়েছেন উল্লেখ করে তিনি এ দাবি জানিয়েছেন। দৈনিক আল-কুদস আল আরাবিয়া এর বরাত দিয়ে এ খবর দিয়েছে আইআরআই। সৌদি প্রিন্স বলেন, তড়িঘড়িমূলক বিভিন্ন পদক্ষেপ ও নীতির কারণে রাজা সালমান ও তার পরিবার জনপ্রিয়তা হারিয়েছেন। সৌদি জনগণ এই রাজাকে আর চায় না। এ অবস্থায় রাজার উচিৎ ক্ষমতা অন্য কারো কাছে হস্তান্তর করা। ইতিপূর্বে সৌদি রাজার পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যে বিক্ষোভ মিছিল হয়েছে। বিক্ষোভকারীরা বর্তমান রাজার ভাই আহমাদ বিন আব্দুল আজিজের পক্ষে স্লোগান দেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]