Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন: মুশফিক

📅 17 October 2018, 02:42 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন: মুশফিক
স্পোর্টস ডেস্ক:: বিশ্ব পরিভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসেছে আইসিসি-২০১৯ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ট্রফি। বুধবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি একাডেমির সামনে রাখা হয় ট্রফিটি। এর সঙ্গে দুপুরে ছবি তোলেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। সবার আগে আসেন মুশফিকুর রহিম। তার পিছু পিছু আসেন তরুণ খেলোয়াড়েরা। সেই তালিকায় ছিলেন আরিফুল হক, নাজমুল ইসলাম অপু, আবু হায়দার রনি, মেহেদী হাসান মিরাজ। একে একে প্রায় সবাই আসেন বিশ্বকাপ ট্রফির কাছে। এক পর্যায়ে সেটির সঙ্গে সবাই ছবি তোলেন। সেলফিও তোলেন তারা। কিন্তু যার নেতৃত্বে বিশ্বকাপে খেলতে যাওয়ার কথা, সেই মাশরাফি বিন মুর্তজা আসেননি। তিনি কোথায়? সাংবাদিকদের এ প্রশ্ন ছোড়া মাত্রই রসিকতার সুরে মুশফিকের উত্তর-মাশরাফি ভাই ভাবছেন, কীভাবে কাপটা নেবেন! মিস্টার ডিপেন্ডেবলের মুখের কথায় ফুলচন্দন পড়ুক। অনন্য কৌশল আঁটুন ম্যাশ। সেই কৌশলের ফাঁদে ধরা পড়ুক প্রতিপক্ষরা। তার হার না মানা নেতৃত্বে বিশ্বকাপ জিতুক বাংলাদেশ। বিশ্বমঞ্চে সোনালি ট্রফি উঁচিয়ে ধরুক টাইগাররা। পূর্ণ হোক প্রাপ্তির ষোলোকলা। তৃপ্তির ঢেকুর তুলুক দেশের ষোলো কোটি ক্রিকেটপ্রেমী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]