Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

📅 01 November 2018, 08:03 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক ::সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেমিফাইনালের মূল সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেই ভাগ্যে ৪-২ ব্যবধানে জিতে ফাইনাল নিশ্চিত করেছে যুবারা। বৃহস্পতিবার নেপালের আনফা কমপ্লেক্সে সূচনাটা দারুণ করে ভারত। ১৭ মিনিটে দূরপাল্লার শটে গোলরক্ষক মেহেদী হাসানকে বোকা বানিয়ে দলকে লিড এনে দেন পাত্রে হার্শ শৈলাস। পিছিয়ে পড়ে আক্রমণের গতি বাড়ায় বাংলাদেশ। মুহুর্মুহু আক্রমণে ভারতকে চেপে ধরে লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু প্রতিপক্ষের ইস্পাত-কঠিন রক্ষণভাগে চিড় ধরাতে পারছিল না তারা। ফলে প্রথমার্ধে বিমুখ থাকতে হয় তাদের। কাঙ্খিত সাফল্য আসে দ্বিতীয়ার্ধে। এ অর্ধের ইনজুরি টাইমে সফল স্পট কিকে বাংলাদেশকে সমতায় ফেরান আশিকুর রহমান। ডি বক্সে রাসেল আহমেদকে ভারতীয় এক ডিফেন্ডার ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তা থেকে গোল আদায় করে নিতে মোটেও সমস্যা হয়নি বদলি নামা এ ফরোয়ার্ডের। নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা গড়ায় ট্রাইব্রেকারে। যে ভাগ্যে জিতে যায় বাংলাদেশ। ৪-২ ব্যবধানে জিতে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলা নিশ্চিত করে যুবারা। এ জয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিতই রইল পারভেজ বাবুর শিষ্যরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]