Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ইসির সঙ্গে সংলাপে বসেছে আওয়ামী লীগ

📅 07 November 2018, 11:53 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইসির সঙ্গে সংলাপে বসেছে আওয়ামী লীগ
নিউজ ডেস্ক:: দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমামের নেতৃত্বে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে বসেছেন আওয়ামী লীগের প্রতিনিধিদল। বুধবার বিকালে নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়। সংলাপে নির্বাচন কমিশনের পক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, অন্য চার কমিশনার ও ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত রয়েছেন। আওয়ামী লীগের ১৬ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যের মধ্যে রয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য ড. মসিউর রহমান, রশিদুল আলম, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কার্যনির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, রিয়াজুল কবীর কাওছার, গোলাম রাব্বানী চিনু, তানভীর ইমাম, ফজিলাতুন্নেছা বাপ্পী প্রমুখ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]