Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ঢাকা-১৮ আসনে প্রার্থী হতে আগ্রহী জিএম কাদের

📅 20 November 2018, 06:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ছোট ভাই দলটির কো-চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গিয়ে দেখা করেন তিনি। এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন উপস্থিত ছিলেন। সংশ্লিস্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায়, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে জিএম কাদের ঢাকা-১৮ আসন থেকে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। এ আসনের বর্তমান সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন। দল থেকে এবারের নির্বাচনে মনোনয়ন নাও দেয়া হতে পারে ইতিমধ্যে গণমাধ্যমে খবর বেরিয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জিএম কাদের কোনও মন্তব্য করতে রাজি হননি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]