Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

প্রথমবারের মতো শীর্ষ বিশে মুশফিক-মিরাজ

📅 20 November 2018, 06:09 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রথমবারের মতো শীর্ষ বিশে মুশফিক-মিরাজ
স্পোর্টস ডেস্ক:: জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের জয়ের অন্যতম দুই নায়ক মুশফিকুর রহিম আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে প্রথমবারের মতো শীর্ষ বিশে জায়গা করে নিয়েছেন। বোলারদের র‌্যাংকিংয়ে নিজের ক্যারিয়ারসেরা অবস্থানে উঠে এসেছেন মেহেদী হাসান মিরাজ। ঢাকা টেস্টে ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করেন মুশফিক (২১৯*)। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড এটি। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ উঠে এসেছেন তিনি ১৮ নম্বরে। তার আগের ক্যারিয়ারসেরা অবস্থান ছিল গত বছরের জুলাইয়ে ২১তম। মিরাজ দুই ইনিংস মিলিয়ে এই টেস্টে নিয়েছেন আট উইকেট। বোলারদের র‌্যাংকিং র‌্যাংকিংয়ে সাত ধাপ এগিয়ে উঠেছেন ২৮ নম্বরে। মিরাজের ঠিক উপরেই আছেন তাইজুল ইসলাম। ঢাকা টেস্টে এই বাঁ-হাতি স্পিনার দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন সাত উইকেট। তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠলেও তাইজুলের এটি সেরা র‌্যাংকিং নয়। ২০১৫ সালের মে মাসে উঠেছিলেন ২৬ নম্বরে। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জিম্বাবুয়ে সিরিজ খেলতে না পারা সাকিব আল হাসান। তার চেয়ে তিন রেটিং পয়েন্ট পেছনে থেকে দুইয়ে ভারতীয় স্পিনার রবীন্দ্র জাদেজা। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ড্র করে বাংলাদেশ দল হারিয়েছে ছয় রেটিং পয়েন্ট। নয় নম্বরে রয়েছে তারা ৬১ পয়েন্ট নিয়ে। আটে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৭৬।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]