Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

মিরাজদের দাপুটে জয়ে হোয়াইটওয়াশ উইন্ডিজ

📅 02 December 2018, 09:09 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
স্পোর্টস ডেস্ক :: মাত্র ৪৩ রানে অল আউট হবার লজ্জার সঙ্গে ইনিংসে হার। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও করুণ পরাজয়। এইতো পাঁচ মাস আগের কথা। দুই টেস্টে হারের তিক্ত স্বাদ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ। ওই দুটো হারের প্রতিশোধ তো অন্তত নেয়া হলো! চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে আড়াই দিনে জয়, ঢাকা টেস্টও তিন দিনে জয়। সেটিও আবার এক ইনিংস হাতে রেখে। বছরের শেষ ম্যাচটা শেষ হয়েছে ইতিহাস গড়েই। নিজেদের ১৮ বছরের টেস্ট ইতিহাসে কোনও দলকে ফলোঅনে ব্যাটিং করানোর মতো ঘটনা ঘটালো বাংলাদেশ। অভিষিক্ত সাদমান ইসলামের রঙ ছড়ানো অভিষেক। মিরপুরের মাঠে মাহমুদুল্লাহ রিয়াদের টানা শতকের ইনিংস। বিপক্ষ দলের টানা পাঁচ ব্যাটসম্যানকে বোল্ড করে ইতিহাস গড়া। এক ইনিংসে ৭ উইকেট ও টানা দুই ইনিংসে পাঁচ উইকেট নেয়া মিরাজের। শেষ ম্যাচটা দুর্দান্ত হলো টাইগারদের।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]