Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

📅 11 December 2018, 08:23 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক :: সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। এ ম্যাচ জিততে পারলেই তিন ম্যাচে ২-০ সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১টায়। এদিকে চলতি বছরে টানা তিনটি ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি মাশরাফিদের সামনে। দ্বিতীয় ম্যাচটি নিজেদের করে নিতে পারলেই দারুণ গন্তব্যটি ছুঁয়ে ফেলবে লাল-সবুজের অপ্রতিরোধ্য দলটি। স্টিভস রোডস শিষ্যরা বছরের প্রথম সিরিজি জয়ের সুবাস গায়ে মেখেছিলো গেল জুলাইয়ে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে স্বাগতিকদের ২-১ ব্যবধানে হারের গ্লানি উপহার দিয়েছিলো। দ্বিতীয় জয়টি ধরা দিয়েছে গেল অক্টোবরে, ঘরের মাঠে। যেখানে সফরকারী জিম্বাবুয়ে উড়ে গেছে ৩-০ ব্যবধানে। তৃতীয় সিরিজ জয়ের পথে তাদের সামনে ওয়েস্ট ইন্ডিজ। যাদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটের দাপুটে সেই যাত্রায় একধাপ এগিয়ে গেছে। বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন। ওয়েস্ট ইন্ডিজ একাদশ: চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হ্যাটমায়ার, রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, কেমো পল, কেমার রোচ, দেবেন্দ্র বিশু, ওশানে থমাস।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]