Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

খুলনা-৫ আসনে ধানের শীষ প্রার্থীর ভোট বর্জন

📅 30 December 2018, 05:35 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক::  খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনে ভোট বর্জন করেছেন ধানের শীষের প্রার্থী ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির। রোববার সকাল ১০টায় তিনি ভোট বর্জনের ঘোষণা দেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যে তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়। এমনকি আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে তাল মিলিয়ে পুলিশও ভোটারদের মুখ চিনে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এ অবস্থায় নির্বাচন করা অসম্ভব। প্রসঙ্গত, খুলনা-৫ আসনে গোলাম পরওয়ার ছাড়াও আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ (নৌকা), ইসলামী আন্দোলনের শেখ মুজিবুর রহমান (হাতপাখা), সিপিবির চিত্তরঞ্জন গোলদার (কাস্তে) ও জাতীয় পার্টির শহীদ আলম (লাঙল) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের ১৩৩টি ভোট কেন্দ্রের ৬৯৯টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]