Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

নির্বাচন সফল করায় বাংলাদেশিদের প্রশংসা যুক্তরাষ্ট্রের

📅 02 January 2019, 09:45 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আন্তর্জাতিক ডেস্ক:: বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোটি কোটি ভোটার ও সব প্রধান বিরোধী দলের অংশগ্রহণের প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন বয়কটের পর একাদশ নির্বাচনে প্রধান বিরোধীদের এই অংশগ্রহণ ইতিবাচক বলেও মনে করছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র রবার্ট পালাদিনো মঙ্গলবার বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন। ৩০ ডিসেম্বরে অনুষ্ঠিত ওই নির্বাচনে কোটি কোটি ভোটার ভোটাধিকার প্রয়োগ করায় এবং নির্বাচনে অংশ নেয়ায় সব দলকে ধন্যবাদ জানান পালাদিনো। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগকারী উল্লেখ করে পালাদিনো বলেন, বাংলাদেশের ভবিষ্যত ও গণতান্ত্রিক উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহী ওয়াশিংটন। অনেক বাংলাদেশি মার্কিন নাগরিকত্ব পেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। নির্বাচনে অনিয়মের বিষয়ে পালাদিনো বলেন, নির্বাচনের আগে আমরা হয়রানি, ভয়ভীতি প্রদর্শন ও সহিংসতার নির্ভরযোগ্য খবর পেয়েছি। যার ফলে বিরোধী প্রার্থী ও তাদের সমর্থকরা র‌্যালি ও প্রচারণা ঠিকভাবে চালাতে পারেনি। নির্বাচনের দিন কিছু অনিয়ম ও ভোটারদের ভোটদান থেকে বিরত রাখার খবরেও আমরা উদ্বিগ্ন। তবে নির্বাচনের প্রশংসা করলেও নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলোকে খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে আহ্বান জানিয়েছেন পালাদিনো। তিনি বলেন, আমরা সবপক্ষকে সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাই এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করি, যেন সবাইকে নিয়ে অনিয়মের দাবিগুলো খতিয়ে দেখা হয়। বাংলাদেশের প্রশংসায় তিনি বলেন, অর্থনৈতিক উন্নতি, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বাংলাদেশের অভূতপূর্ব রেকর্ড রয়েছে। একইসঙ্গে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ক্ষমতাসীন সরকার ও বিরোধীদের সঙ্গে কাজ করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের কথা ব্যক্ত করেছেন পালাদিনো।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]