Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

নারী দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী

📅 09 March 2019, 01:26 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকাল ১০টা ৩ মিনিটে তিনি অনুষ্ঠান স্থলে পৌঁছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও ৮ মার্চ সারাবিশ্বে দিবসটি নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও বিভিন্ন আনুষ্ঠানিকতায় দিবসটি পালন করা হয়। এবারও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী সংগঠন ও বাংলাদেশ মহিলা পরিষদ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]