Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

ভুয়া ফেসবুক আইডি বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেবেন পররাষ্ট্রমন্ত্রী

📅 16 February 2019, 05:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভুয়া ফেসবুক আইডি বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেবেন পররাষ্ট্রমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের নামে খোলা ভুয়া আইডি ব্যবহারকারিদের সতর্ক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘যে বা যারা আমার নামে ফেইসবুকে একাধিক পেইজ ও আইডি খুলে ব্যবহার করছেন, তা আমার দৃষ্টিগোচর হয়েছে। এহেন কর্মকান্ড আমার জন্য অত্যন্ত বিব্রতকর।’ ড. মোমেন বলেন, ‘আমার নামে একটি ফেইসবুক পেইজ রয়েছে যা ফেইসবুক কর্তৃপক্ষ ভেরিফাই করেছে। এছাড়া আমার নিজের কোন ফেইসবুক পেইজ নেই।’ বিবৃতিতে তিনি বলেন, আমার নামে তৈরি এসব ভুয়া আইডি ব্যবহারকারীগণ নিজ থেকে তা বন্ধ না করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]