Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 10 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

কেমিক্যাল গোডাউন সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে : ওবায়দুল কাদের

📅 23 February 2019, 01:12 PM | 👁️ পঠিত: 20 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: পুরান ঢাকার চকবাজার থেকে অবৈধ কেমিক্যাল কারখানা সরিয়ে নেয়ার বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন। ইতোমধ্যেই দক্ষিণ সিটি কর্পোরেশন এই অবৈধ রাসায়নিক কারখানা সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার সকালে চকবাজারের চুড়িহাট্টা এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন: তিনটি বিষয়ের প্রতি প্রাথমিকভাবে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তর। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা। এবং এখনো যারা নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের ডিএনএ টেস্টের মাধ্যমে লাশ হস্তান্তর করা। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের আরও বলেন: প্রাথমিক পর্যায়ে চকবাজার থেকে কেমিক্যাল গোডাউন সরানোর জন্য সিটি কর্পোরেশনকে নির্দেশনা দেয়া হয়েছে। তারা তালিকা তৈরী করছে। প্রথমে চকবাজার পরে সমগ্র পুরান ঢাকা থেকেই কেমিক্যাল গোডাউন সরিয়ে ফেলা হবে। ঘটনা তদন্তে তিনটি কমিটি গঠন করে তাদের তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে বলেও জানান তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]