Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

সিঙ্গাপুরের পথে রওনা দিযেছেন ওবায়দুল কাদের

📅 04 March 2019, 10:47 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
নিউজ ডেস্ক:: হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সোমবার বিকেলে সোয়া ৩টায় ওবায়দুল কাদেরকে বিএসএমএমইউ থেকে গাড়িতে তোলা হয়।
এর আগে দুপুরে সংবাদ সম্মেলনে বিএসএমএমইউ উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নিতে চাইলে এখনই উপযুক্ত সময়। তাকে সিঙ্গাপুরে নেয়ার জন্য সিঙ্গাপুরের হাসপাতালের প্রস্তুতি সাপেক্ষে তাকে যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নেয়া হবে। কনক কা‌ন্তি বড়ুয়া ব‌লে‌ন, আমরা সিন্ধান্ত নি‌য়েছি। আগামী এক ঘণ্টার ম‌ধ্যে তা‌কে সিঙ্গাপুর নি‌য়ে যাওয়া হ‌বে। আমা‌দের পক্ষ থে‌কে সব ধর‌নের প্রস্ততি নেয়া হ‌য়ে‌ছে। এখন সিঙ্গাপু‌রের টিম যখন চা‌বে তা‌কে নি‌য়ে যা‌বে। স‌র্বোচ্চ এক ঘণ্টা সময় লাগ‌বে। এদিকে রোববার সকাল থেকে বঙ্গবন্ধু মেডিকেলের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি আছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের। তাকে কৃত্রিমভাবে শ্বাসপ্রশ্বাস দেওয়া হচ্ছে। এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়লে স্টেন্টিংয়ের মাধ্যমে একটি অপসারণ করেন চিকিৎসকরা। তার অবস্থার কিছুটা উন্নতি হলেও এখনও সঙ্কট কাটেনি বলে চিকিৎসকরা জানিয়েছেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]