Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

আবরার হত্যাকাণ্ডে কূটনীতিকদের বিবৃতি ‘অহেতুক’ : পররাষ্ট্রমন্ত্রী

📅 15 October 2019, 04:10 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আবরার হত্যাকাণ্ডে কূটনীতিকদের বিবৃতি ‘অহেতুক’ : পররাষ্ট্রমন্ত্রী
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় কূটনীতিকদের দেয়া বিবৃতিকে ‘অহেতুক’ এবং এটাকে শিষ্টাচার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ সব কথা বলেন। ড. মোমেন বলেন, এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে প্রায়ই ঘটে। গতকালও (১৪ অক্টোবর) নিউইয়র্কে একটি রেস্টুরেন্টে হামলায় চারজন নিহত হয়েছেন, আটজন আহতও হন। কয়েকদিন আগে টেক্সাসে অনেকেই নিহত হয়েছেন। নিউইয়র্কে তো পলাতক ওই ব্যক্তিকে ধরতেই পারল না। কাউকেই ধরতে পারেনি। জাতিসংঘ এটা নিয়ে কোনো বিবৃতি দেয় না। স্কুলের বাচ্চাদের মেরে ফেলল। তাও কেউ বিবৃতি দেয় না। বাংলাদেশে একটা দুর্ঘটনা ঘটেছে, সরকার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছে। স্বীকার করতেই হবে। প্রথম দিনই সরকার বলেছে, এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দেয়া হবে। তারপরও এ সব কীসের জন্য? পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিউজিল্যান্ডেও ৫১ জনকে হত্যা করা হল। এর মানে এই নয় যে, দেশটির সরকারের ঘাটতি ছিল; নিউজিল্যান্ডে সুশাসন ছিল না বা আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক ছিল না। ওই ঘটনায় আমরা (বাংলাদেশ) দুঃখ প্রকাশ করেছি। অথচ এখানে (বাংলাদেশে) একটু কিছু হলেই বিবৃতি দেয়া হয়। এখানে আমাদের দায়ী করার প্রবণতা আছে। আমি মনে করি এটা বন্ধ হওয়া উচিত।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]