Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

বাগদাদে গ্রিন জোনে ফের রকেট হামলা

📅 21 January 2020, 06:13 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বাগদাদে গ্রিন জোনে ফের রকেট হামলা
আন্তর্জাতিক ডেস্ক:: ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনের অভ্যন্তরে তিনটি রকেট আঘাত হেনেছে। এই গ্রিন জোনে সরকারি অফিস ও বিদেশী দূতাবাসগুলো অবস্থিত। আজ মঙ্গলবার বাগদাদের গ্রিন জোনে তিনটি কাতিউসা রকেট আঘাত হানে। তিনটি রকেটের মধ্যে দুটি মার্কিন দূতাবাসের কাছে আঘাত হেনেছে। ইরাকি পুলিশের বরাতে সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে। ওই হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রকেট হামলার পর পরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বাজতে শোনা গেছে। গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হয়। ইরানের কুদস ফোর্সের প্রধান লে. জেনারেল সোলাইমানির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। তার মৃত্যুর প্রতিশোধ নিতে গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে এক ডজনের বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এখন পর্যন্ত ইরাকে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে কয়েক বার হামলার ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, চলতি মাসে আরও কয়েকবার গ্রিন জোনে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীকে দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনও পর্যন্ত এসব হামলার দায় স্বীকার করেনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]