Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে

📅 31 March 2020, 06:08 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
করোনাভাইরাসে বিশ্বব্যাপী মৃত্যু সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে
আন্তর্জাতিক ডেস্ক:: বৈশ্বিক মহামারীতে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ১৯৪ জন। মঙ্গলবার রাত ১০টার পর আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটার এ তথ্য জানায়। গতবছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস দেখা দেয়। পরবর্তীতে দেশটির বিভিন্ন রাজ্যে এ ভাইরাসের প্রাদুর্ভাব ছড়িয়ে পরে। এর পর পর্যায়ক্রমে বিশ্বের ১৯৯ টি দেশে এ প্রাণঘাতী ভাইরাস আঘাত হানে।
প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের দিক দিয়ে ইতালি, স্পেন, জার্মানি ও চীনকে ছাড়িয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭৪ হাজার ৭৫০ জন।আর ভাইরাসটিতে মৃতের দিকে দিয়ে শীর্ষে রয়েছে ইতালি। দেশটিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৪ জনে দাঁড়িয়েছে। এরপরই স্পেনের অবস্থান।দেশটিতে মৃতের সংখ্যা ৮ হাজার ২৬৯ জন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]