Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল

📅 20 April 2020, 09:14 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে কড়াকড়ির মেয়াদ ৩০ দিন বাড়ল
আন্তর্জাতিক ডেস্ক:: করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সীমান্তে কড়াকড়ি আরোপের মেয়াদ আরও বাড়ানোর বিষয়ে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও কানাডা। আরও ৩০ দিনের জন্য দু'দেশের সীমান্তে কড়াকড়ি অবস্থা জারি থাকবে বলে শনিবার বিবৃতি দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে সীমান্ত দিয়ে মাস্ক, স্যানিটাইজারের মতো মেডিকেল সরঞ্জাম ও ওষুধ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত মাসে দু'দেশের মধ্যকার অপ্রয়োজনীয় ভ্রমণে কড়াকড়ি আরোপের বিষয়ে একমত হয় ওয়াশিংটন এবং অটোয়া। তবে ব্যবসাবাণিজ্যের ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য নয় বলে জানানো হয়। আগামী সপ্তাহেই সীমান্তে কড়াকড়ি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তা এখনই শেষ হচ্ছে না, বরং আরও এক মাস এই কড়াকড়ি অবস্থা থাকবে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, কানাডায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩৫ হাজার ৫৬ জন। মারা গেছেন ১ হাজার ৫৮৭ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১১ হাজার ৮৪৩ জন। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা রোগীর সংখ্যা ৭ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে, যা বিশ্বের সব দেশের তুলনায় সর্বাধিক। এ পর্যন্ত মারা গেছেন ৪০ হাজার ৫৬৫ জন। মৃত্যুর সংখ্যায়ও বিশ্বের সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]