Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

কামরানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক

📅 15 June 2020, 05:47 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কামরানের মৃত্যুতে পরিবেশ মন্ত্রীর শোক
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: সিলেট সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমেদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি। পরিবেশ মন্ত্রী এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, সিলেটে আওয়ামী লীগের রাজনীতিতে বদর উদ্দিন আহমেদ কামরানের অবদান চিরস্মরণীয়। আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন প্রত্যন্ত অঞ্চল চষে বেড়ানা বদর উদ্দিন আহমেদ কামরান। তাঁর শূন্যতা সহজে পূরণ হবার নয়। সিলেটের উন্নয়ন ও জনসেবার জন্য তিনি দীর্ঘদিন মানুষের মনে বেঁচে থাকবেন। প্রসঙ্গত, করোনা ভাইরাসে আক্রান্ত জনাব কামরান (৬৯) রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর রাত ৩টায় মৃত্যুবরণ করেন।(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি ওয়া রাজিউন)।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]