Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

দক্ষিণ চীন সাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজ

📅 18 July 2020, 04:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
দক্ষিণ চীন সাগরে আবারও মার্কিন যুদ্ধজাহাজ
আন্তর্জাতিক ডেস্ক:: চীনের সঙ্গে নানা ইস্যুতে তীব্র উত্তেজনার মধ্যে দক্ষিণ চীন সাগরে আবারও রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র।এ নিয়ে দুই সপ্তাহের মধ্যে দক্ষিণ চীন সাগরে দ্বিতীয়দফায় যুদ্ধজাহাজ পাঠিয়েছে দেশটি। শুক্রবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএসএস নিমিটজ ও ইউএসএস রোনাল্ড রিগ্যান ৪ থেকে ৬ জুলাইয়ের মধ্যে নৌপথে অপারেশন এবং সামরিক মহড়া শেষ করে দক্ষিণ চীন সাগরে ফিরে গেছে। বিবৃতিতে আরও বলা হয়, নিমিটজ এবং রিগ্যান ক্যারিয়ার দক্ষিণ চীন সাগরে কাজ করছে। ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সহযোগী এবং সহযোগীদের প্রতি অঙ্গীকার জোরদারে এই জাহাজগুলো মোতায়েন করা হয়েছে। বিবৃতিতে নিমিটজের কমান্ডার রিয়্যার অ্যাডমিরাল জিম কার্ক বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরে কাজ করছে মার্কিন বিমানবাহী জাহাজ। এখানে রাজনৈতিক কারণে কিছু করা হচ্ছে না।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]