Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

অসুখের হৃদপিণ্ডে

📅 19 August 2020, 11:27 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অসুখের হৃদপিণ্ডে
"সুফিয়া জমির ডেইজী"
চলমান সভ্যতার কাছে যেতে চাই পারবো তো? একটি নিষ্পাপ মন দরকার ছিলো... আমার আয়ুর রক্তাক্ত মায়ায় নিজ চোখের বিলাপ কৌশলে দম হরদম আনন্দের অনুভূতি আহত হয়ে গেছে ইদানিং একটা সুখের ব্যাপার-স্যাপার নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। অসুখের হৃদপিণ্ডে উত্তরহীন জীবনের রাস্তায় চলন্ত চেহারাখানা বেমানান হয়েছে ভেসে আসা দেশান্তরি পাখিদের মতোই আমি দাহস্মৃতিতে নুয়ে পড়ে দেখেছি ভোঁতা কপালে টোকা দিতেই বেরিয়ে আসে দুঃখতাপের খরায় পোড়া সন্ধ্যাযুগ। নগরের কল্পনায় সময়ের অতৃপ্ত নিমিষে আমার অধীনস্থ সুখেরা সুখের কাঁটা হয়ে গেছে পৃথিবীর অশান্ত ভিড়গুলো ভেদ করে স্তব্ধতার সাঁতারে ডুবি হাতে লয়ে আমার সমূহ অনাগত সুদিনের বিশ্বাস।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]