Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
রাজনীতি

প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে দেশ

📅 06 September 2020, 07:00 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় এগিয়ে যাচ্ছে দেশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:: আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণেই শত সংকট মোকাবেলা করে বারবার ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাচ্ছে সামনের দিকে। জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা ক্ষমতায় আছেন বলেই এটা সম্ভব হচ্ছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী- মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় করোনাসহ সব সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মতিয়া চৌধুরী। বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, কোনো সভ্য সমাজে তাদের জায়গা হতে পারে না। খুব শিগগিরই খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। তাদের দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধু দুস্থ কল্যাণ সংস্থার সভাপতির মাহাবুব হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা এমএ করিম, ব্যারিস্টার জাকির আহমেদ, সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]