Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ইউএনডিপির নির্বাহী সদস্য হলো বাংলাদেশ

📅 15 September 2020, 06:00 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ইউএনডিপির নির্বাহী সদস্য হলো বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক:: জাতিসংঘ সংস্থা ইউএনডিপি/ইউএনএফপিএ/ইউএনওপিএসে নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার জাতিসংঘ সদর দফতরে ব্যালটের মাধ্যমে ৫৪ সদস্য বিশিষ্ট জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইকোসক) অঙ্গ সংস্থাগুলোর নির্বাচন হয়। ফোরামের ৫৪ ভোটের মধ্যে ৫৩টি ভোট পেয়েছে বাংলাদেশ। একটি সদস্য দেশ ভোট দেয়ায় বিরত ছিল। ২০২১-২০২৩ মেয়াদের জন্য নির্বাচিত বাংলাদেশ ১ জানুয়ারি থেকে নির্বাহী বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব নেবে। বাংলাদেশ এখন ইউনিসেফ ও ইউএন উইমেনের নির্বাহী বোর্ডের সদস্য। ইউনিসেফ নির্বাহী বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]