Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বৃহস্পতিবার, 27 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

ভারতে কোভিড রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়াল

📅 04 October 2020, 07:48 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভারতে কোভিড রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৮২৯ জন। এ নিয়ে দেশটিতে কোভিড রোগীর সংখ্যা ৬৫ লাখ ছাড়াল। এই সময়ে মারা গেছেন ৯৪০ জন। এ পর্যন্ত দেশটিতে মৃত্যু ১ লাখ ১ হাজার ৮১২ জন এবং মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৫৫ লাখ ৯ হাজার ৯৬৬ জন। রোববার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানিয়েছে। ভারতের মধ্যে এখনও করোনা আক্রান্ত রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তারপরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, এরপর কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ ও দিল্লি। আর দিল্লির ঠিক পরেই সপ্তম স্থানে পশ্চিমবঙ্গ। এই সাতটি রাজ্যেই করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। সূত্র: এএনআই।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]