Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
খেলাধুলা

২৪ জনের জাতীয় ফুটবল দল ঘোষণা, স্থান পেলেন ৫ সিলেটী

📅 09 March 2021, 08:39 PM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
২৪ জনের জাতীয় ফুটবল দল ঘোষণা, স্থান পেলেন ৫ সিলেটী
খেলাধুলা ডেস্ক :: নেপালে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য বাংলাদেশ ফুটবল দলের আবাসিক ক্যাম্প শুরু হতে যাচ্ছে আগামী শনিবার। এই ক্যাম্পের জন্য জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে ২৪ জনের নাম ঘোষণা করেছেন। যেখানে নতুন মুখ ৫টি। এর বাইরে অনূর্ধ্ব-২৩ দল থেকে ৭ জনকে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। সেখানে একজন ছাড়া বাকিরা সবাই নতুন। এই ২৪ জনের তালিকায় স্থান পেয়েছেন সিলেটের পাঁচজন কৃতি ফুটবলার। তারা হলেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি, মতিন মিয়া ও মাহবুবুর রহমান সুফিল। আগামী ২৩ থেকে ২৯ মার্চ নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট। বাংলাদেশ ও নেপাল ছাড়া অংশ নেবে কিরগিজস্তান। ২৪ সদস্যের দল গোলরক্ষক : আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল ও আনিসুর রহমান জিকো। ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসাইন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ। মিডফিল্ডার: মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, বিপলু আহমেদ, সাদ উদ্দিন, মাসুক মিয়া জনি ও সোহেল রানা। ফরোয়ার্ড: মতিন মিয়া, সুমন রেজা, মেহেদী হাসান ও মাহবুবুর রহমান সুফিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]