Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

আমার কবিতার নাম আম্মা

📅 09 July 2021, 01:15 AM | 👁️ পঠিত: 1 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আমার কবিতার নাম আম্মা
"সুফিয়া জমির ডেইজী"
ব্যথিত আগুনের শৈশব ঢুকেছে ও-ই মননের পোড় খাওয়া অনুভব হুমড়ি খেয়ে জানলার কাচে আকাশ দেখি সুখের ঘনত্ব শিশুতোষ বুকে খেলা করে মেয়েবেলার শ্বাসরুদ্ধকর স্মৃতির অবয়ব। এখন অনেকটা বছর পার করে এসেছি প্রতিক্ষারত বয়সের নিরন্তর আশার প্রদীপ হৃদয়ে এঁকেছি সুখানুভূতির চিত্রকল্প ব্যথিত সময়ের চেহারায় কেটেছে যুগের বাস্তবে পরিণত বাঁধভাঙা জখম। স্মৃতি মস্তিষ্কের স্নায়ুকোষের সুরভিত অদ্ভুত দৃশ্যে চোখমুখে সতত ফুটে উঠে সফেদ লেবাসে জীবন মানসাঙ্কের রক্ত কলিজা ছিঁড়েভিড়ে বিষাক্ত হয়ে যায় শূন্য বাণ থরেবিথরে চারপাশে তাকিয়ে পাই না আম্মার কথাগুলো কিংবা মৃদুস্বরের ডাক অনেক দিন ধরে কান্না জমা রাখি একটি কবিতায় আম্মা আমার কবিতা, আমার কবিতার নাম আম্মা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]