Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
অর্থনীতি

সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন

📅 27 July 2021, 12:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সূচকের মিশ্র প্রবণতায় চলছে পুঁজিবাজারে লেনদেন
অর্থনীতি ডেস্ক::  মঙ্গলবার সূচকের মিশ্র প্রবণতায় চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন বেলা ১১টা ৩০মিনিটে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে এবং ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে যথাক্রমে অবস্থান করছে ২৩১৬ ও ১৩৯২ পয়েন্টে। এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ৩৭২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে ২০০টি কোম্পানির এবং মূল্য হ্রাস হয়েছে ১২৮টি কোম্পানির। মূল্য অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির। অপরদিকে, এ সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১ পয়েন্ট। সূচকটি ১৮ হাজার ৫৯৪ পয়েন্টে অবস্থান করছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]